হরেক রকমের পিঠা নিয়ে লতিফা-শফি মহিলা কলেজে পিঠা উৎসব

প্রকাশিত February 7, 2023
হরেক রকমের পিঠা নিয়ে লতিফা-শফি মহিলা কলেজে পিঠা উৎসব

গ্রামীণ ঐতিহ্য ও নতুন প্রজন্মের কাছে হরেক রকমের পিঠার পরিচয় তুলে ধরতে দক্ষিণ সুরমার লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হলো।
সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত এ উৎসবে শিক্ষার্থীরা ১১টি স্টল গ্রামবাংলার ঐতিহ্যবাহী শত রকমের বাহারী ও মুখরোচক পিঠা দিয়ে সাজিয়ে তুলেন।
উৎসবে অংশ গ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
তিনি বলেন, শীতকালে নানা ধরনের পিঠাপুলি তৈরি হয় প্রতিটি বাড়িতে। বাঙালির ইতিহাস ও ঐতিহ্যে পিঠা-পুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বহুকাল ধরে। পিঠা উৎসবের আয়োজন এটি লোকজ ও নান্দনিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ।
লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো আমিরুল আলম খানের সভাপতিত্বে ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, কলেজ পরিচালনা কমিটির বিদ্যোৎসাহী সদস্য ডা মো শামিমুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজ্জাক হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ, ওয়ান ব্যাংকের ব্যবস্থপক ও লেখক মোস্তাক আহমদ চৌধুরী, অভিভাবক সদস্য আব্দুল হাই খসরু, ইমজার সাধারণ সম্পাদক গোলজার আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিপল চৌধুরী ও মোগলাবাজার ইউনিয়ন পরিষদ সদস্য রুহুল ইসলাম তালুকদার। সংবাদ বিজ্ঞপ্তি