সেনুয়ারা আক্তার চিনুর ‘অমীমাংসিত হৃদকথন’ কাব্যের মোড়ক উন্মোচন

প্রকাশিত February 7, 2023
সেনুয়ারা আক্তার চিনুর ‘অমীমাংসিত হৃদকথন’ কাব্যের মোড়ক উন্মোচন

কবি সেনুয়ারা আক্তার চিনুর ‘অমীমাংসিত হৃদকথন’ কাব্যের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত বইমেলায় মঙ্গলবার সন্ধ্যায় এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাণ্ডুলিপি প্রকাশনের স্বত্বাধিকারী লেখক-প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আমিনুল হক জিল্লু, ব্যাংকার ও ছড়াকার শাহাদত বখত শাহেদ, সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী ও পোয়েট্সপিডিয়া বাংলা রাইটার্স ক্লাবের সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী (মনি)। অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের লেখক কবি, গল্পকার ও শিক্ষক সেনুয়ারা আক্তার চিনু।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আল এমদাদ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মো মনজুর আহমদ, জহিরুল হক, কবি শমশাদ গাজী, কবি শিপারা বেগম শিপা, কবি রওশন আরা বাঁশি, কবি ইশরাক জাহান জেলী, কবি মাসুমা টফি একা, রুহুল আমীন, কবি মাসুদা সিদ্দিকা রুহী, রিপন আহমদ, সালেহ আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি