গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে গণজমায়েত বুধবার

প্রকাশিত February 7, 2023
গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে গণজমায়েত বুধবার

দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ ও এলপিজি গ্যাসের বর্ধিত দাম দ্রুত কমানো, শীতকালে লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা এবং বিদ্যুৎ ও গ্যাস খাতে দুর্নীতি, হরিলুট ও সিস্টেম লসের নামে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের দাবিতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বুধবার, ৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় সিলেট মহানগরীর সিটি পয়েন্টের জনতার কামরান চত্বরে গণজমায়েত অনুষ্ঠিত হবে।
কর্মসূচিকে সফল করে তোলার জন্য সম্মানিত সচেতন গ্যাস-বিদ্যুৎ গ্রাহকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক জ্যেষ্ঠ আইনজীবী নাসির উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব মকসুদ হোসেন।
এছাড়াও দেশব্যাপী প্রতিবাদের অংশ হিসেবে নিজ নিজ জেলায় গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের ব্যানারে প্রতিবাদ দিবস পালন করার জন্য দেশবাসীর প্রতি আকুল আহবান জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি