হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য ওসমানের বরাদ্দ থেকে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত February 1, 2023
হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য ওসমানের বরাদ্দ থেকে শীতবস্ত্র বিতরণ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল আমিন ওসমানের বরাদ্দ থেকে দুই শতাধিক অসহায় লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আফিল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন, পৌর কাউন্সিলর সুমা জামান ও জেলা কৃষক লীগ নেতা শেখ মো আজমান। সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল আমিন উসমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু জাহির বলেন, শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অব্যাহতভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। শেখ হাসিনা সুখে-দুঃখে মানুষের পাশে আছেন। তাই আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে।