শ্রমিকদের মাঝে আনজুমানে খেদমতে কুরআনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 30, 2023
শ্রমিকদের মাঝে আনজুমানে খেদমতে কুরআনের শীতবস্ত্র বিতরণ

আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ধারাবাহিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ মহানগরীর বন্দরবাজার এলাকায় শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি হাফিজ আব্দুল হাই হারুন। কোষাধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে ও সদস্য আব্দুস সাত্তার মুন্নার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট সেক্রেটারি ড মাওলানা এ এইচ এম সোলায়মান।
শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম, আবু বকর, মিজান মোল্লা, ইদ্রিস আলী ও আক্তার হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি