হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ওয়াজ মাহফিল সম্পন্ন

প্রকাশিত January 29, 2023
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ওয়াজ মাহফিল সম্পন্ন

সিলেট মহানগরীর হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার বিকেল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।
কালেক্টরেট জামে মসজিদ সিলেটের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা মো শাহ আলম, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শাইখ সাঈদ বিন নূরুজ্জামান এবং হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মো আজিজুল করিমের পরিচালনায় ওয়াজ মাহফিলের বিভিন্ন পর্বে মেহমান হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল মুনিম মল্লিক। বয়ান পেশ করেন হাফিজ মাওলানা মুফতি শাইখুল ইসলাম শায়েস্তাগঞ্জী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান, সৈয়দপুর টাইটেল মাদরাসার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, কালিঘাট শাহচট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন (আজমী) ও হাসান মার্কেট মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি