এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের ৬২৩ তম ডিনার মিটিং ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শুক্রবার রাতে সিলেট মহানগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মো আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খান। অতিথি ছিলেন জাতীয় সেবা পরিচালক শাহেদুর রহমান শাহেদ, এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের লাইফ মেম্বার এপেক্সিয়ান ছয়ফুল করমি চৌধুরী হায়াত, পিডিজি ৪ এপেক্সিয়ান আহমদ জাকারিয়া ও এপেক্সিয়ান অ্যাডভোকেট মাসুম আহমদ ও এপেক্স বাংলাদেশ জেলা-৪ সেক্রেটারি এপেক্সিয়ান জামিল চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি