জকিগঞ্জে আব্দুল বাছিত হিফজুল কুরআন প্রতিযোগিতা সমাপ্ত

প্রকাশিত January 29, 2023
জকিগঞ্জে আব্দুল বাছিত হিফজুল কুরআন প্রতিযোগিতা সমাপ্ত

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে আব্দুল বাছিত হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শনিবার সকালে জকিগঞ্জ টাউন ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়।
বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিযোগিতার উদ্যোক্তা যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল বাছিত। প্রধান অতিথি ছিলেন সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা মোর্শেদ আহমদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী ও পৌর মেয়র আব্দুল আহাদ। প্রতিযোগিতা উদ্বোধন করেন অধ্যক্ষ মনোহর আলী।
জুবায়ের আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ কুতবুল আলম। বক্তব্য দেন আয়োজক কমিটির যুগ্মআহবায়ক কাজী মাওলানা মো হিফজুর রহমান ও কে এম মামুন। বিশেষ অতিথিরি বক্তব্য রাখেন অধক্ষ্য আল মামুন, জেলা পরিষদ সদস্য ইফজাল চৌধুরী, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন, মুফতি আবুল হাসান, সিলেট নাইয়রপুল জামে মসজিদের খতিব মাওলানা নজমুদ্দিন কাশিমী, প্রবাসী কবি আব্দুল আউয়াল হেলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর ও পুবালী ব্যাংকের ডিজিএম মাহবুবুল আলম। সংবাদ বিজ্ঞপ্তি