সিলেট মোবাইল পাঠাগারের ৮০৮ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

প্রকাশিত January 29, 2023
সিলেট মোবাইল পাঠাগারের ৮০৮ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

সিলেট মোবাইল পাঠাগারের ৮০৮ তম সাহিত্য আসর শনিবার সন্ধ্যায় মহানগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে আইনজীবী, শিক্ষক ও কবি মো আব্দুল মতিন বলেন, শিল্প-সাহিত্য দেশ ও জাতিকে আলোকিত করে। একটি জাতির অবস্থান কোথায় তা চিহ্নিত করে শিল্প-সাহিত্য। কবিরা সবচেয়ে বড় শিল্পী। তাদের লেখা মানুষের বাস্তব জীবনবোধের কথা বলে।
সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য শিক্ষক সৈয়দ রেজাউল হকের সভাপতিত্বে ও সিলেট মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক ছড়াকার আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল ও প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ। লেখাপাঠ করেন ও বক্তব্য রাখেন ছড়াকার কবির আশরাফ, কবি গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, বাবলি বেগম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি