এস ও এস শিশুপল্লী সিলেটের বার্ষিক পিঠা উৎসব-২০২৩ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে ওসমানীনগর উপজেলার দয়ামীরে এস ও এস শিশুপল্লীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড মো আনোয়ারুল ইসলাম, সিলেট সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাশ, ডা মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা খুর্শেদা তাহমীন, রূপালী ব্যাংক লিমিটেড দয়ামীর শাখার ম্যানেজার মো মহসিন কবীর, দি নিউ নেশনের সিলেট অফিস প্রধান এস এ শফি, ওসমানীনগর প্রেসক্লাব সভাপতি জুবেল আহমদ সেকেল, সাবেক সভাপতি বদরুল আলম চৌধুরী ও প্রবাসী সাংবাদিক সেবুল চৌধুরী।
এস ও এস শিশুপল্লী সিলেটের পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী অনুষ্ঠানের শুরুতে সকলকে স্বাগত জানান।
পিঠা উৎসব উপলক্ষে শিশু ও যুবাদের মিলনমেলায় পরিণত হয় এস ও এস শিশুপল্লী সিলেট প্রাঙ্গণ। পিঠা উৎসবের জন্য মজার মজার সব পিঠা শিশুরা তাদের মায়েদের সহযোগিতা নিয়ে তৈরি করে।
এছাড়া উৎসব উপলক্ষে শিশুরা শিশুপল্লীর বটতলা সহ পুরো ভিলেজ তাদের তৈরি রংবেরঙের ঘুড়ি, ফুল ও পতাকা দিয়ে সজ্জিত করে। সংবাদ বিজ্ঞপ্তি