গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন-জিডিএফের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী বৃহস্পতিবার, ২রা ফেব্রুয়ারি।
এ উপলক্ষ্যে এদিন বিকেল ৩টায় সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার আলমপুরে জননেত্রী শেখ হাসিনা শিশুপার্কে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার জন্য জিডিএফ সভাপতি কবীর আহমদ ও মহাসচিব-নির্বাহী পরিচালক মো বায়জিদ খান অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি