কুতবে যমান মুজাহিদে মিল্লাত হজরত মাওলানা আমিন উদ্দিন শায়খে কাতিয়া (র) প্রতিষ্ঠিত জামেয়া আমিনিয়া মংলিপার হাজীনগর মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল বৃহস্পতিবার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন শায়খূল হাদীস মাওলানা মুফতি ওলীউর রহমান, মাওলানা হাফিজ ইদাদুল্লাহ শায়খে কাতিয়া ও শায়খূল হাদীস মাওলানা মনছুরুল হাসান রায়পুরী।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসানের উদ্ভোধনী বয়ানের পর ওয়াজ মাহফিলে বয়ান রাখেন শায়খূল হাদীস মাওলানা আহমদ আলী শায়খে চিল্লা, মাওলানা মমতাজ উদ্দিন শায়খে বড়দেশী, লাফনাউট মাদরাসার মুহাদ্দিস মাওলানা ক্বারী তৈয়বুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান শায়খে বাহুবলী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মাওলানা মনজুর আহমদ নোমানী, মাওলানা হাফিজ জাহিদ আহমদ, মাওলানা উসমান গনি ও মাওলানা ইয়াহইয়া খান।
জামেয়ার শিক্ষা সচিব মাওলানা আমিনুল ইসলাম ও সহশিক্ষক মাওলানা আমিনুল হকের যৌথ পরিচালনায় মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট মুরব্বি তারা মিয়া, হাবিবুর রহমান পংকি, আমিনিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সেক্রেটারি সিদ্দিকুর রহমান জুম্মান।
ওয়াজ মাহফিলে উলামাগণ বলেন, শান্তির জন্য মানুষ এখন হন্যে হয়ে ঘুরছে অথচ ইসলাম যে শান্তির ধর্ম সে কথা সমাজ ও জাতি একেবারে ভুলে গেছে।
মাহফিলে জিন্দা-মুর্দা সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি