কাজিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সিলেট মহানগর জামায়াত

প্রকাশিত January 27, 2023
কাজিরবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সিলেট মহানগর জামায়াত

সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মহানগরীর কাজিরবাজারে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন।
শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন তারা। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করেন।
কাজিরবাজারের বিশিষ্ট ব্যাবসায়ী জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, কোতয়ালি পশ্চিম থানা আমীর মুহাম্মদ আজিজুল ইসলাম ও সেক্রেটারি পারভেজ আহমদ।
এছাড়াও জাময়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ইফতেখার আহমদ, মাজহারুল ইসলাম, আব্দুজ জাহের, আব্দুল আলিম, ফয়েজুল ইসলাম ও কাজিরবাজারের বিভিন্নস্তরের ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি