আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে সিলেট মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড আল ইসলাহর এক মতবিনিময় সভা রবিবার অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আল ইসলাহর সভাপতি মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাছুম আহমদ দুধরচকীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আল ইসলাহর জয়েন্ট সেক্রেটারি মাওলানা জইন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আল ইসলাহর অর্থ সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ও মহানগর আল ইসলাহর সহপ্রচার সম্পাদক মাওলানা আব্দুল মুমিন।
আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড আল ইসলাহর সহসভাপতি মাওলানা মাহমুদ হোসেন মামুন, সহসাধারণ সম্পাদক মাওলানা গুলজার আহমদ, সহসাংগঠনিক সম্পাদক হাফিজ ফয়সল আহমদ, অর্থ সম্পাদক এম এ ওয়াহিদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাহতাব উদ্দিন ও প্রচার সম্পাদক হাফিজ নোমান উদ্দিন।
সভায় আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলন সফল করতে লিফলেট বিতরণ ও পোস্টারিং সহ উলামাদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ বিজ্ঞপ্তি