সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতিকে স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। তার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন শিক্ষার উন্নয়নে। শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। বই পড়ে জ্ঞান অর্জন করে নতুন প্রজন্ম নিজেদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলার সোনার মানুষ হবে।
এজি ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার সকালে সিলেট মহানগরীর নবগঠিত ৩০ নম্বর ওয়ার্ডে দক্ষিণ সুরমার চান্দাইয়ে সংগঠনের কার্যালয়ে এসএসসি ২০২১-২২ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহানগর সদস্য এমরুল হাসান, ২৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো ছয়েফ খান, খলিলুর রহমান, জামাল উদ্দিন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শরীফ আহমদ, সমাজসেবী খালেদ আহমদ, আলপনা রাণী, শ্রমিক নেতা আজাদ মিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি