সামাজিক যোগযোগ মাধ্যম থেকে সৃষ্ট অনেক বিষয় মূলধারার গণমাধ্যমের সংবাদ হিসেবে জায়গা করে নিচ্ছে। তাই ফেসবুক ও টুইটারের মতো সামাজিক মাধ্যমগুলো এখন শুধুই ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্র বা নিছক সময় কাটানোর মধ্যে সীমাবদ্ধ নেই।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে শুধু সাংবাদিকতা ও গণযোগাযোগই নয় বরং অন্য অনেক ডিসিপ্লিনে এই নিউমিডিয়া বা নয়ামাধ্যম বিষয়ক পড়াশোনা ও গবেষণা হচ্ছে। এরপরেও বাংলাদেশে এই মাধ্যম সম্পর্কিত গ্রন্থ প্রকাশের উদ্যোগ কম চোখে পড়ে।
এছাড়া ইন্টারনেট বা সামাজিক মাধ্যমভিত্তিক উল্লেখযোগ্য সংখ্যক বিদেশী ভাষার বই থাকলেও তা এ দেশের শিক্ষার্থীদের কাছে ততটা সহজলভ্য নয়। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায়ই এ ধরনের গ্রন্থের অভাব বোধ করেন। সেই লক্ষ্যে এই অভাব কিছুটা হলেও পূরণের চেষ্টা করা হয়েছে এই বইটি অনুবাদের মাধ্যমে।
মূল লেখক ক্রিশ্চিয়ান ফুক্স। অনুবাদ করেছেন শাহলা শাহনাজ দ্যুতি। প্রচ্ছদ এঁকেছেন আবু তৈয়ব আজাদ। পৃষ্ঠা : ৫২০। মূল্য ৬৪০ টাকা। ক্যাশ অন ডেলিভারি : ঢাকায় ডেলিভারি চার্জ ৬০ টাকা। ঢাকার বাইরে ১০০ টাকা। বিকাশ নম্বরে মূল্য পরিশোধ করলে সুন্দরবন কুরিয়ারে দেওয়া যাবে। চার্জ ৫০ টাকা। অর্ডার করতে ক্রেতার ঠিকানা ও মোবাইল নম্বর ইনবক্সে দিতে হবে। যোগাযোগ : ০১৯০৩০২৮৩৬৮।