২৭ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে সুনামগঞ্জে আলোচনা সভা

প্রকাশিত January 22, 2023
২৭ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে সুনামগঞ্জে আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি : ২৭ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষ্যে সুনামগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শহরের বুলচান্দ উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা আহম্মদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াকুব বখত বহলুল, মেডিক্যাল অফিসার ডা সুমন চন্দ্র বর্মণ, জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা ওমর ফারুক ও পৌরসভার হেলথ ইন্সপেক্টর মো রেজাউল করিম।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমি নিয়ন্ত্রক ট্যাবলেট খাওয়ানো হয়।
সিভিল সার্জন জানান, জেলায় এ বছর ৬ লাখ ৪০ হাজার মানুষকে এই ট্যাবলেট খাওয়ানো হবে।