দক্ষিণ সুরমায় আনজুমানে খেদমতে কুরআনের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 21, 2023
দক্ষিণ সুরমায় আনজুমানে খেদমতে কুরআনের শীতবস্ত্র বিতরণ

আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে মহানগরীর দক্ষিণ সুরমায় ৩০ নম্বর ওয়ার্ডের শিববাড়ী চান্দাই মাঝপাড়া এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলেমে দ্বীন মাওলানা মুশাহিদ আহমদের সভাপতিত্বে ও সমাজসেবী অ্যাডভোকেট মাকসুদ আহমদের পরিচালনায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের এসিস্ট্যান্ট সেক্রেটারি ড মাওলানা এ এইচ এম সোলায়মান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজী জাফর আহমদ, মাওলানা আব্দুর রহিম, এনামুল হক, আকবর আলী ও আইয়ুব হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি