সিলেট মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের কুমারগাঁও গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল বৃহস্পতিবার কুমারগাঁও মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়।
কুমারগাঁও মসজিদ কমিটি সভাপতি মো হিরা মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন মুফাসসির ও বিশিষ্ট গবেষক মাওলানা ফখরুদ্দিন আহমেদ (ঢাকা)। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন বাগবাড়ি জামেয়া ফারুকিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগঞ্জী, গোবিন্দনগর ফজলিয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, আল-হিকমাহ জামেয়া ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো ইমরুল হাসান জাফরী, কুমারগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কামাল উদ্দিন কামালী বিশ্বম্ভরপুরী।
এছাড়াও স্থানীয় উলামায়ে-কেরাম বিভিন্ন বিষয়ে বয়ান পেশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি