মাধবপুরে ফেরিওয়ালা সেজে মাদক পাচার করতে গিয়ে গ্রেফতার

প্রকাশিত January 21, 2023
মাধবপুরে ফেরিওয়ালা সেজে মাদক পাচার করতে গিয়ে গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ফেরিওয়ালা সেজে মাদক পাচার করতে গিয়ে এক মাদক কারবারি পুলিশের হাতে ধরা পড়েছে।
শনিবার দুপুরে পুলিশ গ্রেফতারকৃত মাদক কারবারি জসিমকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করে। সে গাজীপুর জেলার পাইটেলবাড়ী এলাকার মৃত কালাচাঁন মিয়ার ছেলে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শুক্রবার রাতে পুলিশ চৌমোহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকা থেকে ৮ কেজি গাঁজা সহ জসিম নামের এই মাদক কারবারিকে গ্রেফতার করে।
ওসি আরও জানান, জসিম ফেরিওয়ালা সেজে গাঁজা পাচারের সময় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।