আধ্যাত্মিক মহাপুরুষ ১০৮ প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীর শিষ্যপুত্র প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী প্রতিষ্ঠিত শ্রী শ্রী রামেশ্বর শিবমন্দির, চিকানাগুল, সিলেটে মহাদেবের বাৎসরিক যজ্ঞ অনুষ্ঠান শুক্রবার ও শনিবার, ২০ ও ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ।
অনুষ্ঠানের প্রথমদিন শুভ অধিবাস এবং শেষদিন ভোর থেকে পূজাকীর্তন ও যজ্ঞের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রভুপাদ রাধারমণ গোস্বামীর বংশধর (ভাতুষ্পুত্র) শ্রী শ্রী অরুণ কান্তি গোস্বামী উপস্থিত হয়ে আধ্যাত্মিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরবেন।
অনুষ্ঠানমালায় ভক্তবৃন্দকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন মন্দিরের সেবক রাজন চন্দ্রনাথ ও সাধারণ সম্পাদক সীমান্ত চন্দ্র মালাকার।
উল্লেখ্য, রামেশ্বর শিবমন্দির বটেশ্বর থেকে ৫ মিনিটের রাস্তা। চিকনাগুল যাওয়ার আগে রাস্তার পাশেই আধ্যাত্মিক শ্রী শ্রী রামেশ্বর শিবমন্দির অবস্থিত। সংবাদ বিজ্ঞপ্তি