মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি রক্তদাতাদের সংগঠন ইউনিটি ব্লাড সোসাইটি সিলেট এবার হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে বুধবার রাতে হবিগঞ্জের বাহুবল উপজেলার ভবানী গ্রামে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর আগে সংগঠনের পক্ষ থেকে দুই ধাপে ধারাবাহিকভাবে সিলেট মহানগরীর ফুটপাতে পড়ে থাকা ছিন্নমূল মানুষ ও ৬ নম্বর ওয়ার্ডের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ইউনিটি ব্লাড সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি জাবির আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক রনি আহমদ, সদস্য তাহিদ আহমদ, সাহেদ আহমদ, অসিম দে, সুমন আহমদ, ফারুক আহমদ ও মিলন আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি