মহানগরীর ৩৩ ও ২ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলমীর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 19, 2023
মহানগরীর ৩৩ ও ২ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলমীর শীতবস্ত্র বিতরণ

সিলেট মহানগর জামায়াতে ইসলামী মহানগরীর শাহপরান পূর্ব থানার শাখার উদ্যোগে ৩৩ নম্বর ওয়ার্ডের শাহপরান গেইট এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার এই শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি ছিলেন দলেল মহানগর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ।
জামায়াতে ইসলামীর থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ফয়জুর রহমানের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী মনজুর রহমান, দলীয় নেতা শফিকুল ইসলাম, কামাল মিয়া, হাবিবুর রহমান, ওয়েস আহমদ, সদর উদ্দিন ও জয়নাল আবেদীন।
এছাড়া দলের কোতোয়ালি পূর্ব থানা শাখার উদ্যোগে ২ নম্বর ওয়ার্ডের সরষপুর এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। ওয়ার্ডের সাবেক কাউন্সিলার রাজিক আহমদের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দলের মহানগর নেতা মাওলানা আব্দুল মুকিত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি শফিকুর রহমান, সহসভাপতি তাজুল ইসলাম, অন্যতম নেতা দেলোয়ার হোসেন ও ফয়সল আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি