বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সিলেট বিভাগীয়, জেলা, মহানগর ও সদর উপজেলা সম্মেলন শুক্রবার, ২০ জানুয়ারি, সকাল ১১টায় সিলেট মহানগরীর মীরাবাজারে শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক অধ্যাপক বিজিত কুমার দে। প্রধান বক্তার বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোমনাথ দে। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলার সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের প্রাক্তন সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট জীতেন্দ্র চন্দ্র বর্মণ ও যুগ্মসাধারণ সম্পাদক রতন চন্দ্র পাল ভৌমিক।
সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন সম্মেলন প্রস্তুতি উপকমিটির আহবায়ক, বাংলাদেশ ব্যাংক সিলেটের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথ ও সদস্য সচিব, বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্মপরিচালক জ্যোতি মোহন বিশ্বাস। সংবাদ বিজ্ঞপ্তি