গোয়াইনঘাট হান্নান ফিরোজা মাদরাসায় প্রবাসী সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 17, 2023
গোয়াইনঘাট হান্নান ফিরোজা মাদরাসায় প্রবাসী সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, দ্বীনি শিক্ষা ছাড়া ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তি সম্ভব নয়। মাদরাসা শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্ম কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার সুমহান শিক্ষা লাভ করে। কুরআন হাদিসের আলো সমাজে ছড়িয়ে দিতে মাদরাসা শিক্ষার প্রসার ঘটাতে হবে।
সোমবার রাতে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের নোয়াগাওঁ ক্বাদিরিয়া হান্নান ফিরোজা কওমি মাদরাসার উদ্যোগে যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ড আলমগীর হোসেনকে সংবর্ধনা ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো মজর আলীর সভাপতিত্বে ও মাদরাসার মুহতামিম মাওলানা নেছার আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নন্দিরগাওঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো নাছির উদ্দীন ও সমাজসেবী আব্দুল হাকিম (বাদশাহ)। সংবাদ বিজ্ঞপ্তি