সিলেটে গণতন্ত্র মঞ্চের সভায় বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি

প্রকাশিত January 17, 2023
সিলেটে গণতন্ত্র মঞ্চের সভায় বিদ্যুৎ ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার দাবি

সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ ১০ দফা বাস্তবায়ন এবং বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে সোমবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়।
মহানগরীর হাওয়াপাড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় উপদেষ্টা ও সিলেট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মো শফিক এতে সভাপতিত্ব করেন।
তিনি তার বক্তব্যে বিরোধী দলের ১০ দফা মেনে নিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, মূল্যবৃদ্ধির ফলে মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেএসডি সিলেট জেলা শাখার যুগ্মআহবায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সদস্য সচিব বেবী দেবী, অন্যতম নেতা আব্দুল কুদ্দুস, রিয়াজ উদ্দিন আহমদ, হোসেন আহমদ, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন, শ্রমিক নেতা রফিক মিয়া, জেএসডি নেতা আব্দুল মুহিত, সাবেক ছাত্রনেতা সুমন বাহাদুর, জেএসডির জেলা সদস্য মাসুদ আহমদ, বেলায়েত হোসেন, শ্রমিক জোটের সদস্য জুম্মা খান কানু প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি