সিলেট মহানগরীর চাঁদনীঘাট নতুন ও পুরাতন মটর পার্টস বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের (রেজি নং ৩২/৯৪ ইং) কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার চাঁদনীঘাটে এইচ রহমান মন্টু মিয়া মার্কেটে সংগঠনের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীন ভোটা গ্রহণ করা হয়।
ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার মো আকতার রশিদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। এতে আক্তারুজ্জামান ১১০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মন্টু মিয়া পেয়েছেন ৪৪ ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি মুনির মুদি, সাধারণ সম্পাদক মো ছালেহ আহমদ, কোষাধ্যক্ষ রুহুল আমীন তারেক ও সদস্য শামীম আহমদ।
নির্বাচন কমিশনের উপদেষ্টা হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমদ এবং সহকারী কমিশনার হিসেবে মো জিল্লুর রহমান ও মো আউয়াল আহমদ দায়িত্ব পালন করেন। নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন অন্তর্বতীকালীন সভাপতি আব্দুল বাছিত মুকুল, মো শাহ আলম জুনেদ, আব্দুল জলিল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি