দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস ঊন নূর বলেছেন, শীতের প্রকোপ দিন দিন বেড়ে চলেছে। বিভিন্ন স্থানে চলছে শৈত্যপ্রবাহ। এ অবস্থায় সমাজের ইমাম মুয়াযযিন সহ অনেক অভাবী মানুষ লোকলজ্জার ভয়ে কারও কাছে হাত পাতেননা। সমাজের এমন মানুষের পাশে সাধ্যমত দাঁড়ানো সামর্থবানদের নৈতিক দায়িত্ব। আনজুমানে খেদমতে কুরআন এবারও সমাজের সেইসব সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে।
রবিবার সন্ধ্যায় মহানগরীতে আনজমুানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে অসহায় মানুষ ও ইমাম-মুয়াযযিনদের মাঝে এবং এতিমখানায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রবীণ আলেমে দ্বীন অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে ও সংগঠনের সহকারী সেক্রেটারি ড মাওলানা এ এইচ এম সোলায়মানের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে খেদমতে কুরআনের প্রকাশনা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী ও নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মাসুক আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুল বাসিত, মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা আলাউর রহমান। সংবাদ বিজ্ঞপ্তি