মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 16, 2023
মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

সিলেট মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে মহানগরীর দক্ষিণ সুরমায় ২৫ নম্বর ওয়ার্ডের কায়েস্তরাইল এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি ছিলেন দলের সিলেট মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
ওয়ার্ড সভাপতি এস এম মুসার সভাপতিত্বে ও সেক্রেটারি জাবেদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি কাজী জাফর আহমদ ও দক্ষিণ সুরমা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কফিল উদ্দিন আলমগীর। সংবাদ বিজ্ঞপ্তি