সিলেট বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রফিক বলেছেন, এতিম ও অসহায় মানুষের সেবার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে। এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে হাওয়া বেগম এতিমখানা ও অসহায় কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতিমখানায় থাকা শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণের মাধমে অভিজ্ঞতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
শনিবার রাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা গ্রামে হাওয়া বেগম এতিমখানা ও অসহায় কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন হাওয়া বেগম এতিমখানা ও অসহায় কেন্দ্রের প্রতিষ্ঠাতা, কৈলাশ ইলেক্ট্রনিক্স বিডি ও ফাস্ট চয়েস ইলেক্ট্রনিক্স বিডির স্বত্বাধিকারী আব্দুল মুকিত।
তিনি জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশের ২৫% এতিমখানা ব্যয় করা হবে।
লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর আলতাফুর রহমানের সভাপতিত্বে ও গোলাপগঞ্জ বাতিঘরের লেখক খায়রুল ইসলাম সুহেবের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডা ইব্রাহিম আলী, ট্রান্সকম ইলেক্ট্রনিক্সের এরিয়া সেলস ম্যানেজার মতিউর রহমান, স্যামস্যাংয়ের রিজিওনাল সেলস ম্যানেজার আলী আফজাল, একজিক্টের স্বত্বাধিকার অংশু চৌধুরী, পুরাতন পুরকায়স্থ বাজার জামে মসজিদ কমিটির মোতাওয়াল্লি হাবিবুর রহমান, সাংবাদিক জাকারিয়া তালুকদার, বিশিষ্ট সমাজসেবী ডা আব্দুল খালিক, পুরকায়স্থ বাজার বণিক সমিতির সেক্রেটারি আবু সিদ্দিক সুমন প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন হাফিজ কারী আব্দুল আহাদ। সংবাদ বিজ্ঞপ্তি