হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৩ শুরু হয়েছে।
রবিবার বিকেলে স্থানীয় জালাল স্টেডিয়ামে হবিগঞ্জ সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা পাল। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো বদরুল আলম।