ধর্মপাশায় মৃৎশিল্পের পুনর্জাগরণের লক্ষ্যে কর্মশালা

প্রকাশিত January 14, 2023
ধর্মপাশায় মৃৎশিল্পের পুনর্জাগরণের লক্ষ্যে কর্মশালা

সুনামগঞ্জ প্রতিনিধি : মৃৎশিল্পের পুনর্জাগরণের লক্ষ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের পালপাড়া গ্রামে উপমা-উন্নয়ন পরিকল্পনার মানুষের উদ্যোগে কর্মশালার অনুিুষ্ঠত হয়েছে।
শনিবার দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পালপাড়া মৃৎশিল্প উন্নয়ন প্রকল্পের সভাপতি মিন্টু পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রতন চন্দ্র পালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমা- উন্নয়ন পরিকল্পনার মানুষের নির্বাহী পরিচালক এম এইচ তালহা চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাঠ সহায়ক সালমা আক্তার, সন্ধ্যা রানী পাল, রীনা রানী পাল, বিউটি পাল, বেলা রানী পাল, বিকাশ চন্দ্র পাল ও সুবল চন্দ্র পাল।
কর্মশালায় কাঁচামাল, জ্বালানি, রংতুলি ও চুলা তৈরির জন্য সংশ্লিষ্টদের হাতে অফেরৎযোগ্য নগদ ১৩ হাজার টাকা তুলে দেওয়া হয়।