শীতার্তদের মাঝে ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজের শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 13, 2023
শীতার্তদের মাঝে ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজের শীতবস্ত্র বিতরণ

সিলেটে ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ক্যামব্রীজ গ্রামার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবুল মহসিন চৌধুরী মাসুদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান লোদী (কয়েস লোদী), কার্যকরী পরিষদের সদস্য আবুল কালাম, ইসলাম উদ্দীন ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি