ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দুদিনব্যাপী কর্মশালা শেষ

প্রকাশিত January 12, 2023
ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের দুদিনব্যাপী কর্মশালা শেষ

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এবং কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল ও সিটি কর্নারের সহযোগিতায় আয়োজিত দুদিনব্যাপী ফটোসাংবাদিকতা বিষয়ক কর্মশালা শেষ হয়েছে।
বৃহস্পতিবাপর মহানগরীর জিন্দাবাজারে নজরুল একাডেমিতে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলের স্বত্বাধিকারী হুমায়ুন আহমেদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা ও সিলেট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ফরিদ আহমদ। সংগঠনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন ইবনে লস্কর রাব্বির পরিচালনায় প্রশিক্ষকের বক্তব্য রাখেন প্রখ্যাত ফটো সাংবাদিক আবির আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, প্রশিক্ষণের বিকল্প নেই। ফটো সাংবাদিকতা একটি গুরুতপূর্ণ পেশা। ছবি তোলার মাধ্যমে ফটো সাংবাদিকরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। পেশাদারিত্ব মাথায় রেখে সাংবাদিকদের কাজ করতে হবে। ছবি দেশের ইতিহাস ও ঐতিহ্য বহন করে। ভবিষৎ প্রজন্ম ছবির মাধ্যমে পূর্বের প্রজন্ম, ইতিহাস ও ঐতিহ্য সর্ম্পকে ধারণা পায়। ছবি মানুষের চিন্তা-চেতনা ও বিবেককে জাগ্রত করে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহসাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কোষাধ্যক্ষ শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো আবু বকর, নির্বাহী সদস্য মামুন হাসান, আব্দুল বাতিন ফয়সল, শাহ মোহাম্মদ কয়েস আহমদ, শংকর দাস, মাহমুদ হোসেন, জাবেদ আহমদ, ইকবাল মুন্সি, নূরুল ইসলাম, আনিস মাহমুদ, হুমায়ুন কবির লিটন, শিপন আহমদ, এইচ এম শহিদুল ইসলাম, রেজা রুবেল, পল্লব ভট্টাচার্য, আব্দুল খালিক, মো আজমল আলী, মামুন হোসেন, মো একরাম হোসেন। সংবাদ বিজ্ঞপ্তি