হবিগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মঈন উদ্দিন চৌধুরী সুমনের ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় যুবলীগ নেতা মঈন উদ্দিন চৌধুরী সুমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করেন।