মাধবপুর প্রতিনিধি : জন্মনিবন্ধন ও মৃত্যুনিবন্ধন কার্যক্রমে অবদান রাখায় হবিগঞ্জের মাধবপুরে স্বাস্থ্যকর্মী ও ইউপি সদস্য সহ চার জনকে এবং অবসরজনিত কারণে এক প্রধান শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন ও সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে ও ইউপি সচিব মো মন্তাজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কামাল হোসেন জিতু, আব্দুল আউয়াল শাহ লিটন, প্রধান শিক্ষক নান্টু চন্দ্র বনিক, স্বাস্থ্যকর্মী রাকিবা রায়হানা, ইউপি সদস্য দুলাল ঘোষ, মো কুদ্দুছ মিয়া ও শ্যামলী রানী দেব।