মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জোনে মাধবপুর এরিয়ায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ২৫ জন সুবিধা বঞ্চিত শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে গ্রামীণ ব্যাংক আদাঐর মাধবপুর শাখায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন হবিগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ মোতাহার হোসেন।
গ্রামীণ ব্যাংক মাধবপুর এরিয়া ম্যানেজার মো নূর আলমের সভাপতিত্বে ও আদাঐর মাধবপুর শাখা ব্যবস্থাপক মো হিফজুর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর বিশ্বজিত দাস, কলেজ প্রদর্শক জগদীশ দেবনাথ ও সাংবাদিক রাজীব দেব রায় রাজু।