মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে মাদকের বিস্তার রোধ ও ইউপি সদস্য বিল্লাল মিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী সভা করেছেন।
শনিবার বিকেলে ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামে নারী মেম্বার রোকেয়া বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক আহামেদ পারুল। ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য জিতু মিয়া, লিজা আক্তার, ইয়াজ উদ্দিন, নাছির উদ্দিন খোকন, গ্রামের সর্দ্দার বজলুর রহমান ও ওয়াহিদ মিয়া।
বক্তারা ইউপি সদস্য বিল্লাল মিয়ার বিরুদ্ধে দায়ের করা মামালাকে ’ষড়যন্ত্রমূলক’ আখ্যায়িত করে অবিলম্বে তা প্রত্যাহারে দাবি জানান। না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা করেন।