বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরের উদ্যোগে মহানগরীর ৫ ও ১৬ নম্বর ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৫ নম্বর ওয়ার্ডের খাসদবির এলাকায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি ছিলেন দলের মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী। ওয়ার্ড সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক। আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী নেতা ফজলুল করিম, আনোয়ার হোসেন, আহমেদুর রহমান ইমু, কাজী নজমুল ইসলাম ও সমাজসেবী কামাল আহমদ।
মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের জেলরোড এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড নূরুল ইসলাম বাবুল। ওয়ার্ড সভাপতি মাওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহাঙ্গীর আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দলের কোতয়ালি থানা আমীর রফিকুল ইসলাম ও নায়েবে আমীর নজরুল ইসলাম শুয়েব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলীয় নেতা ইলিয়াস আলী তালুকদার, সমাজসেবী তামিম খান, শহীদ আহমদ ও মাওলানা আব্দুল খালেক। সংবাদ বিজ্ঞপ্তি