সিলেট মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা গত ৪ জানুয়ারি রাতে ক্বিনব্রিজের দক্ষিণ মুখে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সদস্য, সিলেট সিটি কর্পোরেশন প্যানেল মেয়র, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিল তৌফিক বকস লিপন।
২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান জুনেলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজ আহমদের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন ২৬ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ঝালোপাড়া কমিটির সভাপতি আক্তার জামান, ওয়ার্ড আওয়ামী নেতা শাহিন আহমদ, দিলওয়ার হোসেন, জেলা যুবলীগ নেতা সজীব আহমদ, ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ সভাপতি আনোয়ারা হোসেন, ২৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ মুহাম্মাদ আমীন আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। সংবাদ বিজ্ঞপ্তি