সিলেট মহানগর ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত January 6, 2023
সিলেট মহানগর ইসলামী ছাত্র মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার বাদ ফজর সংগঠনের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর মজলিস মিলনায়তনে পতাকা উত্তোলন, খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
সংগঠনের মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তফা আহমদ সোহানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিস প্রাক্তন কেন্দ্রীয় পাঠাগার ও ছাত্রকল্যাণ সম্পাদক আফজাল হোসাইন কামিল। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান ও ছাত্র মজলিস শাবিপ্রবির প্রাক্তন সভাপতি খসরুল আলম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর বায়তুলমাল ও ক্যাম্পাস সম্পাদক মিজানুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, মদন মোহন কলেজ সভাপতি মুহাম্মদ শামীম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি