শাল্লার বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল তালুকদার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

প্রকাশিত January 5, 2023
শাল্লার বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল তালুকদার রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ডুমরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ননী গোপাল তালুকদার আর নেই।
দেশমাতৃকার এই সাহসী সন্তান বুধবার রাত আনুমানিক ৪টায় ৮০ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট থেকে মরদেহ নিয়ে আসার পর উপজেলা কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে তাকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ননী গোপাল তালুকদার স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অবনি মোহন দাস।