সিলেট সিটি সেন্টারের এমডিকে ক্যালিগ্রাফি দিলো ক্যালিগ্রাফি সোসাইটি

প্রকাশিত January 5, 2023
সিলেট সিটি সেন্টারের এমডিকে ক্যালিগ্রাফি দিলো ক্যালিগ্রাফি সোসাইটি

সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির পক্ষ থেকে সিলেট সিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শহীদ আহমদ চৌধুরী সাজুকে ক্যালিগ্রাফি দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে সিলেট সিটি সেন্টার লিমিটেড অফিসে সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সভাপতি দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী, সিলেট সিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শহীদ আহমদ চৌধুরীর কাছে কোরানের আয়াত সম্বলিত মোট তিনটি ক্যালিগ্রাফি প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি সেন্টার লিমিটেডের চেয়ারম্যান হারুন আল রশিদ দীপু, সিলেট ক্যালিগ্রাফি সোসাইটির সহপ্রচার সম্পাদক আবদুল কাদির জীবন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি