নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে যোগ দিলেন প্রফেসর মো হারুনুর রশীদ

প্রকাশিত January 4, 2023
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে যোগ দিলেন প্রফেসর মো হারুনুর রশীদ

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মো হারুনুর রশীদ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন হিসেবে ২ জানুয়ারি যোগদান করেছেন।
প্রফেসর মো হারুনুর রশীদ, চট্রাগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি এমসি কলেজে অধ্যাপক পদে ও সিলেট বিভাগীয় উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।
তিনি শিক্ষা গবেষণায় বৃটিশ কাউন্সিল, বাংলদেশ সরকার ও নিউজিল্যান্ডে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী প্রফেসর মো হারুনুর রশীদের গ্রামের বাড়ি মৌলভীবাজারের আথানগিরি গ্রামে। সংবাদ বিজ্ঞপ্তি