মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার প্রেমদাময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন ও সম্মাননা প্রদান করা হয়েছে।
বিনোদ বিহারী মোদক ট্রাস্টের উদ্যোগে বুধবার দুপুরে বিদ্যালয় মাঠে উপজেলার অন্যতম শীর্ষস্থানীয় এ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ইশতিয়াক আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, বিনোদ বিহারী মোদক ট্রাস্টের ট্রাস্টি মনোজ কুমার মোদক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, শেখ মোজাহিদ বিন ইসলাম, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মো অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলাউদ্দিন আল রনি, মিজানুর রহমান ও বিনোদ বিহারী মোদক বিদ্যালয়ের শিক্ষক অলিউর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়ন্তি মোদক সংগীতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করায় তাকে সহ ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা জ্ঞাপন ও সম্মাননা প্রদান করা হয়।