সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে এয়ার লাইন্স ক্লাবের শুভেচ্ছা

প্রকাশিত January 3, 2023
সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দকে এয়ার লাইন্স ক্লাবের শুভেচ্ছা

সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ নেতৃবৃন্দকে সিলেট এয়ার লাইন্স ক্লাব অব ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মহানগরীর পূর্বজিন্দাবাজারের বারুতখানায় সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে তারা এ শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন এয়ার লাইন্স ক্লাবের সভাপতি সৈয়দ বেলায়েত আলী লিমন, সাধারণ সম্পাদক মোরশেদ ফখরুল চৌধুরী, সাবেক সহসভাপতি রাগিব রহমান, সহসভাপতি সাদিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মারজান আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ তৌসিফ ইসমাইল, সংস্কৃতি সম্পাদক বোরহান বাহার চৌধুরী, সদস্য হিফজুর রহমান চৌধুরী ও অজয় দত্ত।
সিলেট জেলা প্রেসক্লাবে নতুন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সহসাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মিঠু দাস জয়, বর্তমান তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, নবনির্বাচিত দপ্তর সম্পাদক আব্দুল আহাদ ও কার্যনির্বাহী পরিষদ সদস্য রণজিৎ কুমার সিংহ। সংবাদ বিজ্ঞপ্তি