মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভার পক্ষ থেকে কৃতি ও মেধাবী শিক্ষার্থী, গর্বিত মা ও গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাধবপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক। শিক্ষক সাইফুল ইসলাম মীর্জার সভাপতিত্বে ও পৌর সচিব আমিনুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিআরডিবি কর্মকর্তা ফয়সল চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান, সাংবাদিক এরশাদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম ও আওয়ামী লীগ নেতা শফিক মিয়া।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীসহ ২৩০ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।