সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজে ডার্মাটোসার্জারি বিভাগের যাত্রা শুরু

প্রকাশিত January 3, 2023
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজে ডার্মাটোসার্জারি বিভাগের যাত্রা শুরু

সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ডার্মাটোসার্জারি (স্কিন এন্ড লেজার) বিভাগের যাত্রা শুরু হয়েছে ।
সোমবার সকালে এর উদ্বোধন করেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর ডা ওয়েস আহমেদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজে হাসপাতালের পরিচালক ডা ব্রিগেডিয়ার জেনারেল (এলপিআর) জি এম মনিরুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর ডা শাহানা ফেরদৌস চৌধুরী, প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা নজরুল ইসলাম ভূইঁয়া, অধ্যাপক ডা মো তহুর আব্দুল্লাহ চৌধুরী, অধ্যাপক ডা সিদ্ধার্থ পাল, নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা রাহাত আমিন চৌধুরী, অধ্যাপক ডা আল মোহামিন সোহেল, পারচেজ কনভেনর মোস্তাক আহমদ, উপপরিচালক ডা হিমাংশু শেখর দাস, সহপরিচালক ডা তাহফিম আহমদ রিফাত, ডা আবু তারেক রাসেল মিশু, ডা পারভীন আফরোজ চৌধুরী, ডা অনুরুদ্ধ পাল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি