সিলেট মহানগরীর কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ১ জানুয়ারি বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ। বিশেষ অতিথি ছিলেন কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন সানজিদা খানম, সহসভাপতি আব্দুর রহমান বাদশা, সদস্য কয়ছর আহমদ ও রুহেল আহমদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্জিনা আক্তার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার জাতিকে সুশিক্ষিত করে গড়ে তুলতে বছরের প্রমথ দিন বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্য পুস্তক তুলে দিচ্ছে। সরকারের এই সাফল্য দেশ বিদেশে সুনাম অর্জন করেছে। সংবাদ বিজ্ঞপ্তি