জনতা ব্যাংক লিমিটেডের সৌজন্যে সিলেট সদর উপজেলার চামাউরা কান্দিগাঁওয়ে কম্বল বিতরণ করা হয়েছে ।
সোমবার এলাকায় গরীব-অসহায়দের মধ্যে শীতবস্ত্র হিসেবে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয় সিলেটের মহাব্যবস্থাপক মো আব্দুল ওয়াদুদ।
এ সময় তিনি বলেন, জনতা ব্যাংক সবসময় মানুষের পাশে রয়েছে। বন্যাদুর্গদের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করেছিল। এখন শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও থাকবে।
সিলেট অঞ্চলের গরীব-অসহায়দের জন্য কম্বল উপহার দেওয়ায় তিনি জনতা ব্যাংকের চেয়ারম্যান ও এমডিসহ নীতি নির্ধারকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সিলেট এরিয়া প্রধান মোহাম্মদ এহতেশাম জলিল, সিলেট কর্পোরেট শাখার ডিজিএম মো শাহাদাত হোসেন সরকার, বৈদেশিক বিনিময় কর্পোরেট শাখার এজিএম দেবাশীষ দেব, বিভাগীয় কার্যালয়ের এজিএম মনির আহমেদ ও জিন্দাবাজার কর্পোরেট শাখার এজিএম মো নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ বিজ্ঞপ্তি